Saturday, June 20, 2026

নতুন সরকারকে নিয়ে আশাবাদী, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ভালো কাজ হবে: দেব 

Date:

Share post:

রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায় নাম লেখালেন তৃণমূল সাংসদ-অভিনেতা দেব (Dev)? শুক্রবার সন্ধ্যায় একটি ‘ফেরা’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে গিয়ে বিজেপি সরকারকে (BJP Government) নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন সুপারস্টার। অভিনেতা বলেন, এবার কাজের পরিধি আরও বাড়বে।

বিগত কিছু মাস ধরে দেব (Dev) বনাম স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) দ্বন্দ্ব টলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। বয়কট সংস্কৃতির বিরোধিতা করে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) নিয়ে কাজ (DeSu7) শুরু করেছেন সাংসদ -অভিনেতা। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেবের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়। এমনিতেই বিজেপি নেতৃত্বের সঙ্গে ‘প্রজাপতি’ নায়কের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। এবার সকলের সামনেই বিজেপি সরকারের প্রতি আস্থা রাখার কথা শোনা গেল দেবের মুখে। তিনি বলেন, ‘নতুন সরকারকে নিয়ে তিনি আশাবাদী। তবে বিজেপি সরকারকে সময় দিতে হবে। এক বছর গেলে চিত্রটা পরিষ্কার হবে। তবে নতুন সরকার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আগামী দিয়ে আরও ভাল কাজ করবে।যেটা বিগত সরকার করেনি। অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। এবার কাজেরও অনেক বেশি সুযোগ বাড়বে৷’

টলিউড টেকনিশিয়ানদের ‘স্বাস্থ্যসাথী’র আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিতে দেখা গেছিল সাংসদ অভিনেতাকে। এখন সরকার বদল হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যতদিন না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্যকরী হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী চলবে। দেবকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাঁর উত্তর, “সবাই একটু ধৈর্য্য ধরুন। সরকার চালানো এত সোজা নয় যে, একমাসে মধ্যে আমরা সমস্ত ফলাফল পাব। যে কোনও সরকারের নানা সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন করতে, তার ফল পেতে এক বছর সময় লাগে। এই সরকারকে এক বছর সময় দেওয়া উচিত।”এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, এই ইন্ডাস্ট্রিতে তাঁকে যে ভাবে সাফার করতে হয়েছে, সেটা আর হবে না বলেই তিনি আশাবাদী।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...