Tuesday, March 31, 2026

পিকের তোপ, এনআরসি আসলে নাগরিকত্বের ডিমনিটাইজেশন

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই রাজনৈতিক নেতাদের ঢঙে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাগরিকত্ব আইন-এনআরসি নিয়ে মোদি সরকারকে বিঁধে তিনি বললেন, এনআরসি আসলে নাগরিকত্বের ডিমনিটাইজেশন। পিকে অবশ্য বর্তমানে জেডিইউ দলের সহ-সভাপতি। নাগরিকত্ব আইন নিয়ে পিকের পরামর্শ সব বিরোধী রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আসতে হবে। কংগ্রেস যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যে এই আইন বলবৎ না করার অনুরোধ করেছেন তিনি। সেই সঙ্গে অনুরোধ, সকলে রাস্তায় নেমে প্রতিবাদ করুন।

পিকের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোট বিজেপির পক্ষে স্বস্তিদায়ক হবে না। এনআরসি-সিএএকে ট্রাম্প কার্ড করে মোটেই ভোটে জিততে পারবে না বিজেপি। ইতিমধ্যে বিহারে পিকের দল জেডিইউ জানিয়েছে, সেখানে এনআরসি-সিএএ লাগু হবে না।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...