Wednesday, June 24, 2026

হিন্দি জাতীয় ভাষা! প্রেসিডেন্সির ওয়েবসাইটের লেখায় বিস্ময়, আশঙ্কা

Date:

Share post:

নিজেদের ওয়েবসাইটে হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে উল্লেখ করে নতুন বিতর্ক উস্কে দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সির ছাত্র সংসদ এ নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছে। ছাত্র সংসদ ডিন অফ স্টুডেন্টস অরুন মাইতির কাছে লিখিত অভিযোগ জানায়। এর আগে একই ঘটনা ঘটেছিল সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটেও। সেখানেও হিন্দি বিভাগের বর্ণনা করতে গিয়ে তাকে রাষ্ট্রভাষা হিসাবে চিহ্নিত করা হয়। সে নিয়েও হইচই হয়েছিল সেই সময়। প্রেসিডেন্সির এই বিষয়টি অবশ্য ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হলেও বিতর্ক থামছে না।

প্রেসিডেন্সির ওয়েবসাইটটিতে লেখা হয়েছে, হিন্দি এমন একটি ভাষা যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ জাতীয় ভাষার অধীনে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে। প্রেসিডেন্সির মতো একটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে এই ধরণের ভুল হলো, সে নিয়ে বিস্মিত বিশিষ্টরা। অনেকেই মনে করছেন এটা আসলে ভুল নয়। ধীরে ধীরে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার একটা কৌশল মাত্র। বাস্তবত ভারতের কোনও জাতীয় ভাষা নেই। সংবিধানের ৩৪৩ নম্বর ধারা অনুযায়ী হিন্দি হল অফিসিয়াল ভাষা। যদিও কেন্দ্রের বিজেপি সরকার তাদের জাতীয় শিক্ষানীতির খসড়ায় হিন্দিকে জাতীয় ভাষা করার বিষয়টি উল্লেখ করেছে। মাস কয়েক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিকে জাতীয় ভাষা করার স্বপক্ষে মন্তব্য করলে সে নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। প্রতিবাদ শুরু হলে চাপে পড়ে তিনি সেই কথা প্রত্যাহারও করে নেন। কিন্তু আসলে এটা যে বিজেপি সরকারের কৌশল তা বিশিষ্টজনেরা মনে করছেন। প্রেসিডেন্সির ছাত্রসংসদের সভানেত্রী মিমোসা ঘোড়াই বলেন, যেভাবে লেখা রয়েছে হিন্দির অধীনে রয়েছে অন্যান্য ভাষা, তা রীতিমতো আশঙ্কাজনক। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু মন্তব্য না করে তিনি বিতর্ক বরং বাড়াচ্ছেন।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...