Monday, March 16, 2026

পয়লা জানুয়ারি থেকে অনেকটাই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের

Date:

Share post:

ষষ্ঠ বেতনের কমিশনের সুপারিশ মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন পয়লা জানুয়ারি থেকেই বেতন বাড়ছে। নতুন বেতন অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন দিতে প্রতি মাসে ৮০০ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে সরকারকে। নতুন রোপা অনুসারে বছরে রাজ্য সরকারের খরচ হবে ১০ হাজার কোটি টাকা।
২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু সুপারিশ পেশের মেয়াদ কয়েকবার বাড়ায় রাজ্য সরকার। পাঁচ দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। দীর্ঘদিন ধরে বেতনবৃদ্ধি ঝুলে থাকায় ক্ষোভ বাড়ছিল সরকারি কর্মচারীদের মধ্যে। বর্ধিত বেতন ফেব্রুয়ারি মাস থেকে হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা।অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলে এক ধাক্কায় রাজ্যের খরচ বাড়বে আকাশছোঁয়া।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...