Sunday, June 28, 2026

‘রাজনীতিতে এসেছেন নিজের সংস্থা চালাতে’, নাম না করে প্রশান্ত কিশোরকে বিজেপি’র তোপ

Date:

Share post:

“এক ব্যক্তি যিনি নিজে এক ব্যবসা চালান লাভ করার লক্ষ্যে, তিনি নিজের পেশার জন্য একটি বাজার তৈরি করতে চাইছেন। দেশের কল্যাণের বিষয়ে পরে ভাববেন।”
জনতা দল ইউনাইটেড বা JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে এভাবেই আক্রমণ করলেন বিহারের বিজেপি নেতা
সুশীল মোদি৷

২০২০ সালের অক্টোবরে অর্থাৎ  শেষভাগেই বিহারে বিধানসভা নির্বাচন। সম্প্রতি আসন্ন নির্বাচনে তাঁর দল, JDU- র জন্য সিংহভাগ আসন সমঝোতা করতে চেয়েছেন প্রশান্ত কিশোর। ঠিক এই প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করে বিজেপি বলেছে, এই ধরনের ক্ষতিকর মন্তব্যের ফলে NDA-র সমস্যা হচ্ছে। বিজেপি নেতা সুশীল মোদি অবশ্য প্রশান্ত কিশোরের নাম উল্লেখ করেননি। লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি ও JDU সমসংখ্যক আসন ভাগাভাগি করেছিলো। বিধানসভা নির্বাচনেও তেমনটাই চাইছে গেরুয়া শিবির। কিন্তু নির্বাচন কৌশলী তথা JDU-র সর্বভারতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের দাবি, আগের নির্বাচনের ফলাফল দেখে সেই অনুযায়ী, JDU-কে বেশি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।

এদিকে বিজেপি নেতা সুশীল মোদি টুইট করে বলেছেন, ‘‘২০২০ বিধানসভা নির্বাচনে বিহারে লড়াই হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ নেতৃত্বে। সময় এলে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নেবেন দু’দলের নেতারি৷ এই বিষয়ে কোনও সমস্যাই নেই। কিন্তু যে ব্যক্তি আদর্শের কারণে রাজনীতিতে প্রবেশ করেননি, রাজনীতিতে এসেছেন এক সংস্থা চালাতে, যারা নির্বাচনের তথ্য সংগ্রহ করে ও স্লোগান ঠিক করে, তারা এই ধরনের মন্তব্য করে NDA জোটের বিরুদ্ধে বিরোধীদের সুবিধা পাইয়ে দিচ্ছে।”

প্রসঙ্গত,গত ২০১৪ সালে বিজেপি ও প্রশান্ত কিশোরের সম্পর্ক ছিন্ন হয়। সম্প্রতি CAA বিরোধিতা করে মন্তব্যও করেছেন পিকে। নীতীশ কুমারের নির্দেশে দল সংসদে ওই আইনকে সমর্থন করলে তার বিরোধিতা করে প্রশান্ত কিশোর জানান, সরকারের প্রস্তাবিত NRC-র মতো পদক্ষেপের বিরুদ্ধে তাঁদের দলের প্রতিবাদ করা উচিত। এবার নির্বাচনের আসন বণ্টন নিয়ে তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের সংঘাত প্রকট হল।
শুধু সুশীল মোদিই নন, JDU- সাংসদ আরসিপি সিংহও প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন। তিনিও পিকে-র নাম না করে বলেন, “প্রচারের আলোয় থাকার জন্যই কেউ কেউ এমন মন্তব্য করছেন”৷

আরও পড়ুন-নতুন বছরে সুখবর! কমছে ঋণের সুদের হার কমাচ্ছে এসবিআই

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...