Friday, June 26, 2026

বর্ষবরণের ভিড় সামলাতে আজ বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো

Date:

Share post:

মঙ্গলবার বর্ষবরণের উৎসবে মেতে উঠবে সিটি অফ জয় তিলোত্তমা কলকাতা। পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় সারারাত ধরে চলবে সেলিব্রেশন। ফলে রাজপথে মানুষের আনাগোনাও থাকবে বেশি।

তাই বর্ষশেষের ভিড় সামাল দিতে এদিন বেশি রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো রেল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের দিন হওয়ায় আজ মঙ্গলবার ট্রেন চলাচল শুরু হবে অন্যদিনের মতই সকাল ৬.৪৫ মিনিটে। যদিও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে।

আজ বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। সাধারণ কাজের দিনে যেখানে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি ট্রেন চালানো হয়, সেই জায়গায় আজ ২৯৬টি ট্রেন (১৪৮ টি করে আপ ও ডাউন) চালানো হবে। তার মধ্যে নোয়াপাড়া থেকে ছাড়বে ৬২টি ট্রেন। নোয়াপাড়া পর্যন্ত যাবে ৬৩টি ট্রেন। বড়দিনের মতোই ভিড় সামাল দিতে কয়েকটি স্টেশনে বাড়তি কর্মী থাকবেন। থাকবে অতিরিক্ত নিরাপত্তা বিভাগের কর্মীও।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...