Friday, April 3, 2026

খোয়া গেল বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কার

Date:

Share post:

খোয়া গেল বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কার। সোমবার সন্ধেয় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকানি ও আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান সদস্যরা। তবে, চোর শুধুমাত্র বিনয় মজুমদারের সাহিত্য একাডেমি পুরস্কারের ট্রফিটি নিয়েই পালিয়েছে বলে অভিযোগ।


তাঁর কবিতা সংকলন ‘হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ’র জন্য ২০০৫-এ সাহিত্য একাডেমি পুরস্কার পান বিনয় মজুমদার। ২০০৬-এর ১১ ডিসেম্বর কবির মৃত্যু পর থেকে পুরস্কারটি স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের আলমারিতে রাখা ছিল। ঠাকুরনগরে প্রয়াত কবির বাসভবনের পাশেই রয়েছে ওই গ্রন্থাগার। জনবহুল এলাকা থেকে তালা ভেঙে ট্রফি চুরির ঘটনায় চিন্তিত স্থানীয়রা। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...