Sunday, June 21, 2026

বিরুষ্কার সঙ্গে সইফ-করিনা-বরুণদের বর্ষবরণের ভিডিও ভাইরাল

Date:

Share post:

সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন বিরাট কোহালি-অনুষ্কা শর্মা। সইফ আলি খান, করিনা কাপুর, বরুণ ধাওয়নের সঙ্গে বর্ষবরণের রাত কাটালেন বিরাট-অনুষ্কা। ক্রিকেট আর বলিউডের যেন মিশেল ঘটেছে সুইজারল্যান্ডে।

হিমবাহের উপর দাঁড়িয়ে বরফের পাহাড়কে পিছনে রেখে বিরুষ্কা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ভিডিওতে বিরাট বলেছেন, “আমরা সুন্দর একটা হিমবাহে রয়েছি। আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের।” পাশে থাকা অনুষ্কা যোগ করেছেন, “আশা করি ২০১৯ আপনাদের দারুণ কেটেছে। প্রার্থনা করি ২০২০ আপনাদের আরও ভাল কাটুক। আমাদের দু’জনের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি।” কোহালিও তখন বলে ওঠেন, “হ্যাপি নিউ ইয়ার।”

ছুটি কাটিয়ে দ্রুতই ক্রিকেটে ফিরছেন বিরাট কোহালি।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...