Sunday, June 21, 2026

সোনা নয়! ডাকাত দল চম্পট দিল সাড়ে তিন লাখ টাকার পেঁয়াজ নিয়ে

Date:

Share post:

কোনও সোনা বা নগদ ডাকাতি নয়। ডাকাতি হয়েছে সাড়ে তিন লাখ টাকার পাঁচ টন পেঁয়াজ ভর্তি ট্রাক।

ঘটনাস্থল নীতীশের রাজ্য বিহার।
সূত্রের খবর, ৬জন সশস্ত্র ডাকাতের দল বিহারের কৈমুর জেলায় জড়ো হয়। সামনে মোহানিয়া থানা রয়েছে। গ্রান্ড ট্র‌্যাঙ্ক রোডে দাঁড়িয়ে ছিল পাঁচ টন পেঁয়াজ বোঝাই ট্রাক। যার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। সেই পাঁচ টন পেঁয়াজ লুঠ করে ডাকাত দল। এই ঘটনায় মাথায় হাত পড়ে গিয়েছে ব্যবসায়ীর।

জানা গিয়েছে, ডাকাতরা ট্রাক চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রাকটি নির্জন স্থানে নিয়ে যায়। তারপর একটি পেট্রোল পাম্পের কাছে চালককে নামিয়ে দেওয়া হয়। সেখানে রাখা ছিল ডাকাতদের একটি মিনি ট্রাক। যেখানে পেঁয়াজের বস্তাগুলি তোলা হয়। তারপর লাথি মেরে ফেলে দেওয়া হয় ট্রাক চালক দেশি রাজকে। এরপর চালক থানায় অভিযোগ দায়ের করেন। ‌‌

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...