Monday, March 30, 2026

দেশের ৫০টি ছাত্র সংগঠনের CAA- বিরোধী ‘‌ইয়ং ইন্ডিয়া মঞ্চ’

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আরও সঙ্ঘবদ্ধ হচ্ছে দেশের ছাত্রসমাজ৷
CAA নিয়ে জটিলতা এবং আন্দোলনের আবহেই নতুন বছরের প্রথম দিনে সংবিধান বাঁচানোর শপথ নিলো দেশের ৫০টি ছাত্র সংগঠন৷ এই সংগঠনগুলি গঠন করেছে এক
সম্মিলিত মঞ্চ, নাম, ‘‌ইয়ং ইন্ডিয়া’‌। শতাধিক শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা NRC, CAA–‌‌র বিরুদ্ধে এবার আন্দোলনে শামিল হবে এই মঞ্চের নেতৃত্বে৷। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে পড়ুয়াদের জমায়েত হয় বছরের প্রথমদিন। ছুটির দিনে আসা দর্শনার্থীরাও জমায়েতে অংশ নেন৷

ওদিকে,CAA-র বিরুদ্ধে আন্দোলনের নামে হিংসায় মদত দেওয়ার অভিযোগ ও পাল্টা অভিযোগে দিল্লি সরগরম ছিল বছরের প্রথমদিন। বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর অভিযোগ করেন, ‘”দেশবাসী জানেন CAA কোনও ধর্মের বিরোধী নয়। শান্ত শহর দিল্লিতে হিংসা, আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেস এবং আপ। রাজধানীর মানুষ বুঝতে পারছেন তাদের রাজনীতি।” তাঁর অভিযোগ, দিল্লি নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের মধ্যে ভীতি তৈরি করছে তারা।

বিজেপি’র এই অভিযোগের জবাবে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বলেছেন, “দেশের মানুষ খুব ভাল করেই জানেন যে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কারা দক্ষ! বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মানুষের নজর ঘোরাতেই মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে বিজেপি।”
কংগ্রেস নেতা কীর্তি আজাদ বলেছেন, ‘”কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার এবং হিন্দু–‌‌মুসলিম ইস্যু কাজ করেছে না দেখে এখন CAA এবং NRC ইস্যু তোলা হচ্ছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি।”

Related articles

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...