Saturday, April 4, 2026

গেরুয়া বাহিনীকে আক্রমণ করে পল্লবের নয়া বিতর্কিত গান

Date:

Share post:

আবার পল্লব কীর্তনীয়া। আবার বিতর্কিত গান। এবার ‘প্রশ্ন করতে মানা’। কোনও রাখঢাক নয়। এবার সরাসরি আক্রমণ কেন্দ্রের শাসক দল গেরুয়া শিবিরকে। ইস্যু ধরে ধরে কথায়-সুরে সমালোচনা। নিশ্চিতভাবে এই গান যে পল্লবকে বিজেপি শিবিরের রোষাণলে ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।

গানের শুরু কাশ্মীর নিয়ে। ‘প্রশ্ন করতে মানা, কেন কাশ্মীর জেলখানা’। প্রশ্ন করা মানেই দেশদ্রোহী। এসেছে গোমাংস রাজনীতি। পল্লব বলেছেন ‘মাংস চৌকিদার’! বলেছেন গণপিটুনি, জাতপাত-দলীয় রাজনীতি, আরবান নকশাল ভারভারা রাও, গৌরী লঙ্কেশের কথা, কর্পোরেট ঋণ নিয়ে বিদেশে পালানো অভিযুক্তদের কথা, রাষ্ট্রীয় সংস্থার দেদার বেসরকারিকরণ, চাকরি হারানোর তথ্য, চন্দ্রযান বা গোমূত্র পানের কথা। এনআরসি নিয়ে পল্লব আরও দুঃসাহসী। গাইছেন ‘ডিটেনশনের ক্যাম্পে পরব নাৎসির জার্সি!’ আবার সংবিধান নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে পল্লব গেরুয়াবাহিনীকে ‘বর্ণহিন্দুর হিটলার’ বলছেন। এসেছে সার্জিক্যাল স্ট্রাইকও। পল্লব বলছেন, ‘পাকিস্তানকে বোমা টপকেছি/চেটে খাবি জাতীয়তা।’ আবার কখনও বলছেন গেরুয়া বাহিনীর জয়শ্রীরাম স্লোগানের কথা, ‘ফুটে যাবে বিরোধী।’

প্রশ্ন করলে পিষে মেরে দেব… সাহসী কথা। এর আগে একই সুরে আর একটি গান গেয়েছিলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিতর্ক তৈরি করেছিল সেবারও। এবার আরও সরাসরি, তবে আক্রমণ সরাসরি বিজেপিকে। নিশ্চিতভাবে বিতর্কিত গান। লেখা, সুর, গায়ক পল্লবের নিজেরই।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...