Wednesday, June 24, 2026

রাজস্থানে এক মাসে 100 শিশুর মৃত্যু, প্রিয়াঙ্কা সেখানে যাচ্ছেন না কেন? খোঁচা মায়াবতীর

Date:

Share post:

কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় গত এক মাসে 100 টি শিশু মারা গিয়েছে। অথচ তা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা নীরব কেন? এবার সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সরব হলেন দলিত নেত্রী মায়াবতী। তিনি এবিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটেরও কড়া সমালোচনা করেন। প্রিয়াঙ্কা বঢরার উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করতেও ছাড়েননি বিএসপি সুপ্রিমো। তাঁর কথায়, 1 জানুয়ারিও কোটায় 10 টি শিশু মারা গিয়েছে। কেন সেইসব পরিবারের কাছে যাচ্ছেন না কংগ্রেস নেত্রী? প্রসঙ্গত, উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদ জানাতে গিয়ে নিহত মানুষদের পরিবারের কাছে পৌঁছনোর কর্মসূচি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তা নিয়ে কংগ্রেস নেত্রীকে মায়ার খোঁচা, উত্তরপ্রদেশে এলেন আর রাজস্থানে যাওয়ার সময় পাচ্ছেন না? রাজস্থানের কোটায় না গেলে বুঝতে হবে শুধু নাটক করে প্রচার পেতেই উত্তরপ্রদেশে বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...