Wednesday, June 24, 2026

জম্মু-কাশ্মীরে সরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ফিরছে সংরক্ষণ

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে সরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ফিরছে সংরক্ষণ ব্যবস্থা ।
ওয়াকিবহালমহলের মতে বিরোধিতার জন্যই সংরক্ষণ ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। জম্মু-কাশ্মীরের হাইকোর্ট ৩৩টি নন-গেজেটেড পদের জন্য গোটা দেশ থেকে আবেদন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিরোধিতা ও সমালোচনার মুখে পড়ে মঙ্গলবারই সেই নোটিফিকেশন ফিরিয়ে নেয় হাইকোর্ট। জানা গিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মীরের চাকরিতে স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষণের কথা জানাবে। যে কোনও ভারতীয় নাগরিক একটানা জম্মু-কাশ্মীরে ১৫ বছর বাস করলে তাকে সেখানকার স্থায়ী বাসিন্দা বলে ধরবে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও জম্মু-কাশ্মীরে কর্মরত আইএএস ও আইপিএস অফিসার এবং তাঁদের পরিবারকে এই তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। এমনকি, সেনাবাহিনীর সদস্যদেরও এই তালিকার বাইরে রাখা হচ্ছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...