Friday, April 3, 2026

বিকট শব্দে কেঁপে উঠল নৈহাটি, কেন?

Date:

Share post:

দিনের ব্যস্ত সময়ে বিকট শব্দে কেঁপে উঠল নৈহাটি। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার, সকালে উত্তর ২৪ পরগনার নৈহাটির দেবক এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে প্রায় ১০ কিলোমিটার এলাকা। আশেপাশের বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে গিয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নৈহাটির দেবক এলাকায় বেশ কয়েকটি বাজি তৈরির কারখানা রয়েছে। স্থানীয় সূত্রে খবর, তারই একটিতে এদিন সকালে প্রথমে আগুন লেগে যায়। তারপরেই পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। এর জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতবছরই ওই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয় ৫ শ্রমিকের। কিন্তু তারপরও কীভাবে বেআইনি কারখানাটি চালু ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকেই পলাতক বাজি কারখানার মালিক নুর হুসেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...