Saturday, April 4, 2026

কলকাতাসহ সারা দেশে CBI-তে বড়সড় বদলি

Date:

Share post:

জরুরিভিত্তিতে একসঙ্গে 19জন পদস্থ অফিসারকে বদলি করলো৷ বদলি হয়েছেন 2জন DIG, 14 জন SP, 3জন অতিরিক্ত SP পদমর্যাদার অফিসার৷

বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করে বলা হয়েছে এই মুহূর্ত থেকেই এই বদলি কার্যকর হবে৷

অগস্টা ওয়েস্টল্যাণ্ড, বিজয় মালিয়া ইত্যাদি মামলার তদন্তের দায়িত্ব থাকা কিরণ এস বদলি হয়েছেন CBI-এর AC-5 শাখায়৷
মজ:ফরপুর শেলটার হোমে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের তদন্তকারী অফিসার CBI-এর DIG অভয় কুমার সিং-কে দিল্লিতে
অর্থনৈতিক অপরাধ শাখায় বদলি করা হয়েছে৷
তবে তিনি শেলটার হোমে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের তদন্ত চালিয়ে যাবেন৷
এ রাজ্যে চিটফাণ্ড কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে থাকা SP পার্থ মুখোপাধ্যায়কে বদলি করা হয়েছে দিল্লিতে CBI-এর সদর দফতরে৷ তাঁর পদোন্নতিও ঘটেছে৷
পার্থবাবু এখন AIG পদমর্যাদার অফিসার হলেন৷ এই পদে থাকা বিবেক প্রিয়দর্শীকে পাঠানো হয়েছে জয়পুরে৷
2G spectrum মামলার তদন্তের দায়িত্ব ছিলেন এই প্রিয়দর্শী৷
অর্থনৈতিক অপরাধ শাখা-3-এর SP বিজয়েন্দ্র বিদারি বদলি হয়েছেন ইন্টারপোল সংযোগরক্ষাকারী শাখায়৷ এছাড়াও বদলি হয়েছেন
অতিরিক্ত SP সঞ্জয় সিং,
এসডি মিশ্র, গজানন্দ বৈরা-সহ আরও কয়েকজন অফিসার৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...