Monday, March 30, 2026

একজোট হওয়ার আহ্বান জানিয়ে মমতা- সহ 11 মুখ্যমন্ত্রীকে বেনজির চিঠি বিজয়নের

Date:

Share post:

CAA- বিরোধিতায় এখনও উত্তাল দেশ। বিজেপি-বিরোধী রাজ্যগুলির পাশাপাশি একাধিক বিজেপিশাসিত রাজ্যেও এই আইন ঘিরে বিতর্ক চলছে৷ প্রতিবাদ উঠেছে NRC এবং NPR নিয়েও৷ তবে শুধুই মিছিল- মিটিংয়ের প্রচারসর্বস্ব বিরোধিতা নয়, কেরল বিধানসভায় বেনজিরভাবে CAA- প্রত্যাহার করার প্রস্তাবও গৃহীত হয়েছে৷ কেরলই আপাতত একমাত্র রাজ্য, যেখানে এ ধরনের প্রস্তাব গৃহীত হয়েছে৷

CAA-এর বিরুদ্ধে ফের পদক্ষেপ করলেন
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷
সব মুখ্যমন্ত্রীকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–সহ দেশের 11 জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজয়ন।
“দেশের গণতন্ত্র বাঁচাতে আমাদের এখন এক হওয়া প্রয়োজন”, এই অনুরোধ জানিয়ে বিজয়ন চিঠি দিলেন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, পুদুচেরি, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের৷ চিঠিতে কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন, “নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের মানুষ আতঙ্কে ভুগছেন। তাই ভারতবর্ষের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে দলমত নির্বিশেষে সবার একজোট হওয়ার সময় এসেছে।”

Related articles

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...