Saturday, June 20, 2026

যাদবপুরের ছাত্রভোট 19 ফেব্রুয়ারি, ফল ঘোষণা পরের দিন

Date:

Share post:

আগামী 19 ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। গণনা ও ফল ঘোষণা হবে পরের দিন,20 ফেব্রুয়ারি। একইসঙ্গে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং,তিন বিভাগেই হবে নির্বাচন।

দু’‌বছর পর ফের রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। প্রেসিডেন্সিতে ছাত্রভোট হয়ে গিয়েছে । এবার যাদবপুরে হবে ছাত্রভোট।

এ বছর যাদবপুরের ছাত্রভোটে যুক্ত করা হয়েছে নতুন নিয়ম। এতদিন যাদবপুরের ছাত্রভোটে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন। এবার থেকে এম.ফিল পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ, এ বছরের ভোটে অকৃতকার্য পড়ুয়ারা ভোটের প্রার্থী হতে পারবেন না। অর্থাৎ পাশ করতে না পেরে একই স্তরে রয়ে গিয়েছেন, এমন কেউ এবার ভোটে প্রার্থীই হতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়ারাও।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...