Saturday, April 4, 2026

কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে একমঞ্চে মোদি-মমতা?

Date:

Share post:

সিএএ, এনআরসি নিয়ে কেন্দ্র-রাজ্য চূড়ান্ত সংঘাতের মধ্যে কলকাতায় একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পোর্ট ট্রাস্টের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।
দুদিনের সফরে ১০ তারিখ সন্ধেয় কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সেই রাতে থাকবেন রাজভবনে। ১১ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান। সেই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একমঞ্চে উপস্থিত থাকার কথা মোদি-মমতার। ১২ তারিখ আরও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে সন্ধেয় দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
নাগরিকত্ব সংশোধিত আইন ও নাগরিকপঞ্জি কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপিআর রাজ্যে স্থগিত করেছেন তিনি। দেশ জুড়ে সিএএ ও এনআরসি বিরোধী মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। এই সময়ে মোদি-মমতার একমঞ্চে থাকা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে, অনেকের মতে, রাজনীতির বাইরের অনুষ্ঠান নিয়ে কোনও সমস্যা হবে না।


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...