Sunday, June 28, 2026

ভিড়ে ঠাসা বর্ধমান স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক

Date:

Share post:

বর্ধমান রেল স্টেশনের অন্যতম প্রবেশদ্বার সংলগ্ন মূল ভবনের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর স্টেশনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিড়ে ঠাসা স্টেশনে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। প্রাথমিকভাবে দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিল্ডিংয়ের একাংশ ভাঙল তা স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খোঁজা হচ্ছে। দমকল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। রেলের আধিকারিকরাও আছেন ঘটনাস্থলে।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...