Friday, April 3, 2026

রাজ্যপালকে নিয়ে বাজেট অধিবেশনেই হেস্তনেস্ত চায় তৃণমূল

Date:

Share post:

এবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে হেস্তনেস্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সংসদের আগামী বাজেট অধিবেশনে এ নিয়ে সরকারি এবং রাজনৈতিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে যেতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় সব সময়েই খবরের শীর্ষে। কয়েক দিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল। আশা করা গিয়েছিল রাজ্যপাল বিবৃতি থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কিন্তু ঘটনার কোনও পরিবর্তন হয়নি। প্রথমে নৈহাটির বিস্ফোরণ কাণ্ড, তারপর রাজ্যের দু’টি বিল আটকে দেওয়া নিয়ে রাজ্যপাল ফের বিতর্ক তৈরি করেছেন। সেই সঙ্গে চলছে তাঁর ট্যুইটও।

শনিবার উত্তর কলাকাতায় এনআরসি-সিএএ বিরোধী সভায় দাঁড়িয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার প্রায় ৫০বছরের রাজনৈতিক জীবনে অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু এমন রাজ্যপাল দেখিনি। জানুয়ারি মাসেই শুরু হবে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভূমিকা নিয়ে আমরা জবাব চাইব পার্লামেন্টে। সরকারকে জবাব দিতেই হবে। রাজ্যপালের এমন কাজকর্ম নিয়ে শুধু সংসদে নয়, প্রশাসনিকভাবে এবং রাজনৈতিক দিক থেকেও আমরা এই বিষয়টির শেষ দেখতে চাই। রাজ্যপালকে নিয়ে কেন্দ্রের বক্তব্য প্রকাশ্যে জানাতে হবে। সুদীপ বলেন, একবারের সাংসদ অমিত শাহ এবং দু’বারের সাংসদ নরেন্দ্র মোদিকে আমাদের প্রশ্নের উত্তর যে দিতেই হবে, সেটা আমরা বুঝিয়ে দেবো বাজেট অধিবেশনেই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...