Saturday, April 4, 2026

কাগজ বাঁচিয়ে পরিবেশ রক্ষায় জোর রাজ্য প্রশাসনের

Date:

Share post:

এ বার কাগজ বাঁচিয়ে পরিবেশ রক্ষায় উদ্যোগী রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেপারলেস অফিসে বিষয়েই আগেই উদ্যোগ হয়েছিল নবান্ন। এবার জেলা সদরগুলিতেও কাগজের অপচয় রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার চাইছে, দৈনিক প্রশাসনিক কাজে কাগজ ব্যবহার যতটা সম্ভব কম করুন আধিকারিক ও কর্মীরা। বেশ কয়েক বছর ধরেই নবান্নে চলছে ‘পেপারলেস ব্যুরোক্র্যাসি’। ডিজিটাল মাধ্যমের কাজের ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি এসেছে বলে সূত্রের খবর। সেই মডেলকে সামনে রেখেই, জেলাগুলিতেও পেপারলেস অফিসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনকে এবিষয়ে নির্দেশ দিয়েছে নবান্ন।

এর পাশাপাশি পরিবেশ রক্ষায় আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাগজের পুনর্ব্যবহারের জন্য পূর্ব বর্ধমানে বাতিল কাগজ স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। নির্দেশিকায় বলা হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া এক লাইন বা দু’-তিন লাইনের ই-মেলের প্রিন্টআউট নেওয়ার দরকার নেই। নির্দেশিকায় এও বলা হয়েছে, ছোট আকারের ই-মেলের প্রিন্টআউট নেওয়া প্রয়োজন হলে সেটা আধ পাতার মধ্যে ধরানোর চেষ্টা করতে হবে, যাতে কাগজের বাকি অংশ অন্য কাজে লাগানো যায়।

আরও পড়ুন-দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, পাহাড়ে তুষারপাত

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...