Tuesday, April 7, 2026

পোস্টার-গামছা নিষিদ্ধ, কিন্তু বিরাটদের মাঠে আজ স্লোগান থামানো যাবে তো!

Date:

Share post:

শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলছেন বুমরাই দেশের সেরা। আর বুমরা বলছেন, চার মাসের রিহ্যাব সেরে আমার অস্ত্রগুলোতে আরও শান দিয়ে এসেছি। ফলে গুয়াহাটিতে এনারসি-সিএএ বিরোধী আবহাওয়ার মাঝেই আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সন্ধে সাতটায় শুরু প্রথম টি-২০ ম্যাচে ভরা সংসার নিয়ে নামছে বিরাট বাহিনী, সঙ্গে রেকর্ড সিরিজ জয়ের ব্যাকগ্রাউন্ড।

কিন্তু আজ মাঠে কার্যত হুলিয়া দিয়েছে প্রশাসন। ৫ প্রতিবাদীর মৃত্যুর শহরের প্রতিবাদ যাতে মাঠে না ছড়িয়ে পড়ে তাই পোস্টার, অসমিয়া গামছা নিয়ে ঢোকা যাবে না। পাল্টা তরুণ ক্রিকেটপ্রেমীরা বলছেন, হোক নিষিদ্ধ। আমাদের আওয়াজ তো বন্ধ করা যাবে না! নিরাপত্তা নিয়ে নাকাল অসম প্রশাসন, স্লোগানের বিরোধিতা কী করে করবে, সে নিয়ে চিন্তায় মাথার চুল ছিঁড়ছে। বিরাট অবশ্য গতকালই এনআরসি বিষয়টি তিনি এখনও পড়েননি, তাই দায়িত্বজ্ঞানহীন কোনও মন্তব্য করব না বলে পাস কাটিয়েছেন। বিতর্ক এড়িয়ে ১৮ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান শ্রীলঙ্কার বিরুদ্ধে। শিখর ধাওয়ান খেলছেন। খেলছেন রাহুলও। নবদীপ সাইনি খেলছেন। রান আছে পিচে। এখানে ২০১৮-তে বিরাট ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৪০ রান করেছিলেন। রোহিত-রাহুল জুটি সফল হওয়ার পর শিখরের অগ্নিপরীক্ষা। আর ৩৬ বছরের মালিঙ্গা দলের দায়িত্ব পেয়েই অ্যাঞ্জেলো মাথাউজকে ফিরিয়ে এনেছেন। ফিরেছেন নিরোশন ডিকওয়েল্লা। কিন্তু অ্যাডভানটেজ ভারত।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...