Saturday, April 4, 2026

দিল্লিকে পূ্র্ণ রাজ্যের মর্যাদা’, ভোটে এই দাবি তুলে বিজেপিকে আগেই চাপে ফেললেন কেজরি

Date:

Share post:

কেন্দ্র তথা বিজেপিকে বেকায়দায় ফেলতে ঠিক যে দাবি তোলা দরকার, দিল্লি বিধানসভার ভোটে সেই দাবিই তুলে দিলো AAP বা আম আদমি পার্টি৷

দিল্লি বিধানসভার ভোট 2020 সালেই। ক্ষমতা ধরে রাখতে AAP দিল্লিবাসীর মূল সেন্টিমেন্টকেই হাতিয়ার করলো৷ রবিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী তথা AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল স্পষ্টভাষায় জানিয়েছেন, এই নির্বাচনে তাঁদের প্রধান ইস্যু, দিল্লিকে পূ্র্ণ রাজ্যের মর্যাদা দাবি করা৷ দিল্লি বিধানসভা পুনর্দখলের লক্ষ্যে ইতিমধ্যেই AAP প্রচারে নেমে গিয়েছে৷
কেজরিওয়াল এদিন বলেছেন, “কেন্দ্রের কাছে দিল্লিবাসীর হয়ে এই আবেদনই জানাবেন তাঁরা৷ গতবার ক্ষমতায় এসে দিল্লির জন্য পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিলেন কেজরিওয়াল। দিল্লির পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণে৷ পুলিশ দফতরকে দিল্লি সরকারের আওতাধীন করতে আন্দোলনও করেছিলেন। এদিন AAP- সু্প্রিমো কেজরিওয়ালের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এবারও তাঁদের মূল দাবি একই৷ এদিন দিল্লিতে 150টি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...