Saturday, June 27, 2026

পৌষমাসে বিশ্বকর্মাপুজো! কিন্তু কেন?

Date:

Share post:

পৌষমাসে অকাল বিশ্বকর্মাপুজো। এটাই প্রতিবছর হয় হুগলির বেগমপুরে। দুর্গাপুজোর 90 দিন পরে, পৌষমাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী শনিবার থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মাপুজো। সকাল থেকে প্রতিটি তাঁতঘরে চলছে তাঁতের পুজো। এই পুজোর পর থেকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর জন্য শাড়ি বুননের কাজ। ভাদ্রমাসে বিশ্বকর্মা পুজোর সময় গ্রামে তাঁতঘরগুলোতে ব্যস্ততার জন্য সেই সময় বিশ্বকর্মাপুজো করা যায় না। তাই এই অকাল বিশ্বকর্মাপুজোতে মেতে ওঠে আট থেকে আশি। তবে এই বিশ্বকর্মার বাহন হিসেবে হাতির বদলে ঘোড়া থাকে। কারণ, ঘোড়ার খুরের শব্দের সাথে তাঁতের মাকুর শব্দের সঙ্গে মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয়।
প্রতি বছরের মত এবারও অকাল বিশ্বকর্মাপুজোয় মেতেছে হুগলির বেগমপুর, ছোটো তাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের বাসিন্দারা। চারদিন চলবে এই পুজো। বসেছে মেলাও। পুজো উপলক্ষে এদিন সরস্বতী নদীর ধারে ঘুড়ি ওড়ানো হয়। এবছর মোট 29 টি পুজো হচ্ছে এলাকায়। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোর রেশনাই একে অপরকে টেক্কা দিলেও প্রদীপের নীচের অন্ধকার গ্রাস করেছে তাঁতশিল্পীদের। আগে বেগমপুর এলাকায় 5 হাজার তাঁত শিল্পী এই পেশায় যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে রোজগার কমে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এখন 700 জন তাঁত শিল্পী কোনোক্রমে এই পেশায় যুক্ত রয়েছে। নতুন প্রজন্ম এই পেশাকে টিকিয়ে রাখতে চারদিন আনন্দ উৎসবে মেতে থাকে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...