Tuesday, April 7, 2026

বাজেট অধিবেশন শুরু কবে?

Date:

Share post:

এবারে সংসদের বাজেট অধিবেশন বিরোধী দলগুলির বিরোধিতা যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না। মূল ইস্যু অবশ্যই এনআরসি, সিএএ ও এনপিআর। ইতিমধ্যে বিরোধী দলগুলি একজোট হতে শুরু করেছে। সংসদে সে নিয়ে শুধু ঝড় তোলার অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত অগ্রণী ভূমিকায়। ১৩ জানুয়ারি সংসদের অ্যানেক্স ভবনে বিরোধী দলনেতাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রশ্ন হচ্ছে, বাজেট অধিবেশন কবে শুরু হবে? সংসদ বিষয়ক মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বাজেট অধিবেশন শুরু হবে সম্ভবত ৩১জানুয়ারি। ওই দিনই সংসদের যৌথ সভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ১ফেব্রুয়ারি থেকে মূল বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে খবর।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...