Tuesday, April 7, 2026

বর্ধমান স্টেশনকাণ্ডে মৃত্যু যুবকের

Date:

Share post:

বর্ধমান স্টেশনের ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হলো ৩৫ বছরের এক যুবকের। তাঁর পরিচয় জানা যায়নি। আহত বেশ কয়েকজন। তার মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রাতেই ডিআরএম বর্ধমানে এসে তদন্ত কমিটি তৈরি করেছেন। দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে। রাতভর ধ্বংসস্তূপ সরানো হয়। ১৫০ বছরের পুরনো এই স্টেশনের নতুন বিল্ডিং কিছুদিন আগেই তৈরি হয়। কী কারণে তা ভেঙে পড়ল, সে নিয়ে বিস্মিত এবং আতঙ্ক বর্ধমানবাসীর মধ্যে। এখনও বেশ কিছু অংশ নড়ছে। লোহার বিম দিয়ে তা ঠেকিয়ে রাখা হয়েছে। বিকল্প হিসাবে পার্সেল পথ খোলা হয়েছে। শনিবার রাত ৮.৮মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপর দফায় দফায় ভাঙে। যারা পালাতে পেরেছেন তাঁরা বেঁচে গিয়েছেন। কিন্তু প্রায় ২০জন অল্পবিস্তর আহত হন।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...