Saturday, June 27, 2026

রোহিঙ্গা তাড়াব তো বললেন বিজেপি মন্ত্রী, কিন্তু পাঠাবেন কোন দেশে!

Date:

Share post:

এবার রোহিঙ্গাদের তাড়াব। স্পষ্ট ভাষায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের মাঝে নয়া বিতর্ক বিজেপির।

কেন্দ্রের তথ্য, এ দেশে প্রায় ৪০হাজার রোহিঙ্গা বেআইনিভাবে রয়েছে। শুধু জম্মুতেই ৬হাজার। ফলে সেখানকার প্যান্থার পার্টি জিতেন্দ্রর বয়ানের পরেই উৎসাহিত হয়ে জানায়, এখনই রোহিঙ্গা আর বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হোক। জিতেন্দ্র বলেন, রোহিঙ্গাদের বায়োমেট্রিক টেস্ট করেই তাড়ানো হবে। কিন্তু সেক্ষেত্রে কাদের হাতে তুলে দেওয়া হবে? সে নিয়ে অবশ্য স্পষ্ট বার্তা নেই। কারণ রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতে যায়।

অন্যদিকে সিএএ পাশ হওয়ার পর ভারত ছেড়ে বাংলাদেশিদের ফিরে যাওয়া বেড়েছে বলে জানাচ্ছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে প্রায় ৪৫০জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে দেশে ফেরার পথে আটক হয়। তথ্য থেকে আরও জানা যাচ্ছে, দিল্লি, রাজস্থান, কর্নাটক, মহারাষ্ট্রে কাজের জন্য অবৈধ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ দিয়ে দেশে ফিরে যাচ্ছে। বেসরকারি হিসাব, ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ৫০০-৭০০জন বাংলাদেশে ফিরছে। যেখানে গত এক বছরে এক হাজার জন ধরা পড়েছে, সেখানে বিগত দু’মাসে তা ৪৫০ সংখ্যায় দাঁড়িয়েছে।

এই তথ্য সামনে রেখেই বিজেপি প্রচারে নামতে চাইছে। বক্তব্য হবে, এই ঘটনাই প্রমাণ করে অবৈধ অনুপ্রবেশ কীভাবে হয়েছে। তাই এই আইন দেশের স্বার্থেই।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...