Saturday, June 27, 2026

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)। বাংলায় সরকার বদল হতে যখন একে একে ঘাসফুল শিবিরের নেতাদের যখন অ্যারেস্ট করা হচ্ছে কিংবা নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে, সেখানে বীরভূমের পাঁচ বিধায়কের ক্ষেত্রে ঘটলো সম্পূর্ণ বিপরীত ঘটনা। ‘ভালো তৃণমূল’ সাজার পুরস্কার পেলেন কাজল-চন্দ্রনাথরা? উঠছে প্রশ্ন।

ভোটে ভরাডুবির পর তৃণমূলের ফাটল আরও চওড়া হয়েছে। ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন নিজেদের “আসল তৃণমূল” দাবি করে বিধানসভায় বিরোধী দল হিসেবে স্পিকারের থেকে স্বীকৃতি পেয়েছে। সবটাই হয়েছে তৃণমূলের দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং সন্দীপন সাহার (Sandipan Saha) নেতৃত্বে। ‘দুই বিশ্বাসঘাতক’দের সমর্থন জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাঁসন বিধায়ক কাজল শেখ (Kajal Sheikh), নলহাটি বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, মুরারই বিধায়ক মোশারফ হোসেন, প্রাক্তন মন্ত্রী তথা বোলপুর বিধায়ক চন্দ্রনাথ সিনহা (Chndranath Sinha) এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। জানা গিয়েছে এনাদের সকলেরই নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...