Monday, April 6, 2026

JNU কাণ্ড: প্রথম হামলা চালিয়ে ছিলSFI, পাল্টা দাবি করলো ABVP

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘৃন্য হামলায় অভিযোগের তির শুরু থেকেই RSS-এর ছাত্র সংগঠন ABVP-এর দিকে।

দেশজুড়ে প্রবল বিক্ষোভে চাপে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ কমিশনারকে তড়িঘড়ি উচ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

কিন্তু চুপ করে বসে নেই ABVP. তাদের দাবি, প্রথম হামলা চালিয়ে ছিল বাম ছাত্র সংগঠন SFI. এবং সেই ঘটনায় নাকি ABVP-এর ২৫ জন সমর্থক আহত হয়েছেন।

JNU কাণ্ডের পর এক বিবৃতিতে ABVP জানাচ্ছে,

“জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলাকালীন বাম ইউনিটই প্রতিনিয়ত তা বন্ধ করার কাজ করে, শেষ ২ দিন ধরে অনেক সেন্টারে ইন্টারনেট বন্ধের মাধ্যমে সেই কাজ পুরোপুরি বন্ধ রাখে।
আজ যখন পুণরায় সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করতে গিয়ে ABVP-এর ছাত্রদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় বাম ইউনিটির ছাত্ররা। ঠিক সেই সময় থেকেই ABVP-এর কার্যকর্তাদের উপর আক্রমণ শুরু করে বাম ইউনিটির সদস্যরা। এই হামলায় ABVP-এর ২৫ জন কার্যকর্তা গুরুতর আহত হয়।বর্তমানে তারা দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি।

শুরু থেকেই এই ধরনের পরিস্থিতি বাম ছাত্রদের দ্বারা ক্যাম্পাসে তৈরি করে রাখা হয়েছে। সেটা JNU হোক বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক। যাদবপুরে ৩১জন SFI-এর ছাত্র-ছাত্রী সংগঠনের উপর বিভিন্ন অভিযোগ দিয়ে সংগঠন ছেড়েছে। এর আগেও সাধারণ ছাত্রছাত্রী-সহ বিরোধী সংগঠনকে বাম ছাত্রদের দ্বারা তৈরি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ধরনের ঘটনায় যে সকল বামপন্থী গুন্ডারা যুক্ত, প্রশাসন দ্বারা তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার আবেদন জানাই।”

সপ্তর্ষি সরকার
রাষ্ট্রীয় সম্পাদক
প্রদেশ সম্পাদক

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...