Saturday, April 4, 2026

রোদের হাত ধরেই ফের জাঁকিয়ে শীত, একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

Date:

Share post:

পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, মেঘ কাটতেই পারদ নামবে রাজ্য জুড়ে। সেই রকমই সোমবার রোদের দেখা মিলতেই পারদ নামল ১২ডিগ্রিতে। দুদিন মিলে পারদ নেমেছে ৩ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পারদ নিম্নমুখী থাকবে।
তবে, মেঘ কাটলেও সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ কুয়াশা ছিল। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় বিস্তৃত ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাওয়ার ফলেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এবার পারদ নামার সম্ভাবনা। পৌষ সংক্রান্তি পর্যন্তই এই পরিস্থিতি বজায় থাকবে বলে মত।
উত্তরবঙ্গেও পারদ পতন হয়েছে। হিমালয় সংলগ্ন অঞ্চলে আট তারিখ পর্যন্ত তুষারপাতের পূর্বাভাসও রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...