Friday, June 12, 2026

এবিভিপির অভিযোগ রেজিস্ট্রারের মুখে!

Date:

Share post:

যে ভাষায় কথা বলেছিল এবিভিপি, ঘটনার পর যে যে অভিযোগ করেছিল তারা, সেই অভিযোগের সুর জেএনইউর রেজিস্ট্রারের। বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হওয়ার জন্য রেজিস্ট্রার সরাসরি আক্রান্ত ছাত্রদের ঘাড়েই দোষ চাপালেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানাচ্ছেন, পরপর তিনদিন রেজিস্ট্রেশন করতে বাধা দিয়েছে সংসদের ছাত্ররা। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের ঘরে ঢুকে কখনও ইন্টারনেট বন্ধ করেছে, স্টাফদের ভয় দেখিয়ে বের করে দিয়েছে। কখনও ভাঙচুর করেছে। এই কারণে পুলিশে অভিযোগও জানানো হয় ৪জানুয়ারি। যারা রেজিস্ট্রেশন করতে চায় তাদের বাধা দিয়ে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ৫জানুয়ারি যারা রেজিস্ট্রেশন করতে চেয়েছিল ওদের বাধা দেওয়া হয়। দুপুর থেকে দু’পক্ষের লড়াই চলছিল। বিকেল সাড়ে চারটে নাগাদ রেজিস্ট্রেশন বিরোধী পড়ুয়ারা মারধর করে অন্য পক্ষকে। তাদের কেউ কেউ মুখ বেঁধে এসেছিল। এরপর তারা হস্টেলে হামলা চালায়। এরা সকলেই আন্দোলনকারী পড়ুয়া!

তদন্তের আগেই রেজিস্ট্রারের দোষীদের চিনে নেওয়ার এই ঘটনা বিস্মিত করেছে সকলকে। ক্ষুব্ধ প্রতিবাদী পড়ুয়ারা বলছেন, যদি তাই-ই হয়, অভিযুক্তদের ধরিয়ে দিচ্ছেন না কেন? এসএফআই নেতা ঐশী বলেন, এটাই স্বভাবিক। কেন্দ্র আর বিজেপির প্রতিনিধি হিসাবে উনি কাজ করছেন। এর বাইরে অন্য কথা বলবেন, আশাও করি না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...