Friday, June 12, 2026

জেএনইউ নিয়ে এবিভিপি-এনএসইউআই সংঘর্ষে আহমেদাবাদে ধুন্ধুমার

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা নিয়ে প্রতিবাদে মুখর দেশের বিভিন্ন প্রান্ত। এই হামলার বিরোধিতা করতে গিয়ে গুজরাতের আহমেদাবাদে এবিভিপি সমর্থকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ল এনএসইউআই (ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া)-এর ছাত্ররা। মঙ্গলবার দুই দলের সমর্থকদের মধ্যে পাথর ছোঁড়া শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আহমেদাবাদের পালদি এলাকায় এনএসইউআইয়ের ছাত্ররা মিছিল করেন। স্লোগান তুলে এই এলাকার এবিভিপি সমর্থকদের অফিসের সামনে ওই মিছিল পৌঁছতেই ঝামেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দুপক্ষের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশ জানিয়েছে, দু’তরফেই পাথর ছোঁড়া শুরু করে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।


 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...