Monday, March 16, 2026

ধর্মঘটের ইস্যুতে সমর্থন থাকলেও রাজ্য বন্‌ধের বিরোধী, জানালেন মমতা

Date:

Share post:

আগামীকাল, বুধবার, 8 জানুয়ারি, একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বিভিন্ন ইস্যুতে৷
এই ধর্মঘটের ইস্যুগুলিকে সমর্থন করলেও রাজ্যে ‘বন্‌ধ’ চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলায় বন্‌ধ হবে না। আমরা বন্‌ধ সমর্থন করব না। আমরা এই ইস্যুগুলি নিয়ে রোজ আন্দোলন করছি। বন্‌ধ করলে অর্থনীতির ক্ষতি হয়। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। বন্‌ধ করলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে।”
ধর্মঘটের মোকাবিলায় তাই প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ বন্‌ধের প্রেক্ষিতে বুধবার ছাড়াও মঙ্গল ও বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। বন্‌ধের দিন পুরো বা অর্ধেক দিনের CL-ও গ্রাহ্য করা হবে না বলে রাজ্যের সার্কুলারে জানানো হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কারও মৃত্যু, 7 জানুয়ারির আগে অনুমোদিত মাতৃত্বকালীন লিভের মতো ছুটি ওই দিনগুলিতে গরহাজির থাকলেও গ্রাহ্য করা হবে। ওই বিজ্ঞপ্তিতে DIES NON -এর উল্লেখ করে বলা হয়েছে, এর বাইরে কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে, চাকরি জীবনে ছেদ পড়বে। বেতনও কাটা যাবে। এই বিজ্ঞপ্তি জারি করে আগের বন্‌ধগুলির মতোই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। ধর্মঘটের দিন যান- চলাচল স্বাভাবিক রাখতে পরিবহণ দপ্তরও আলাদা নির্দেশ জারি করেছে।

রাজ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

◼8 জানুয়ারি, বুধবার ছাড়াও মঙ্গল এবং বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷

◼বন্‌ধের দিন পুরো বা অর্ধেক দিনের CL গ্রাহ্য হবে না।

◼শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কারও মৃত্যু, 7 জানুয়ারির আগে অনুমোদিত মাতৃত্বকালীন লিভের মতো ছুটি ওই দিনগুলিতে অনুপস্থিতি গ্রাহ্য হবে।

◼8 জানুয়ারি অনুপস্থিত থাকলে, চাকরি জীবনে ছেদ পড়বে [ DIES NON ]৷

◼বেতনও কাটা যাবে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন, NRC, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ-সহ একাধিক ইস্যুতে 8 জানুয়ারি দেশজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিটু-ইনটাক-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বাম দলগুলির পাশে দাঁড়িয়ে রাজ্যে CAA এবং NRC বিরোধী এই ধর্মঘটকে সমর্থন করছে প্রদেশ কংগ্রেস। বিভিন্ন সংগঠনও এই ধর্মঘটকে সমর্থন করছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...