Sunday, April 12, 2026

বিভাস-বাশারের বাড়ি গেলেন কেন শমীক?

Date:

Share post:

এনআরসি-সিএএ-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচার বিজেপির শুরু হয় রবিবার থেকে। কিন্তু রাজ্য দলের অন্যতম নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখে শহরের বিশিষ্টদের কাছে এই বোঝানোর কর্মসূচি রীতিমতো চোখ টেনেছে। যেহেতু দলে তাত্ত্বিক নেতা হিসাবে শমীক পরিচিত, এবং বুদ্ধিজীবী মহলে অনায়াসে মিশে যেতে পারেন নিজের প্রাজ্ঞতার কারণে, তাই দল তাঁকে দায়িত্ব দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তাঁর অভিযান।

সকালে প্রথমে তিনি গল্ফ গ্রিনে যান নাট্য পরিচালক বিভাস চক্রবর্তীর ফ্ল্যাটে। দীর্ঘ কথা হয় সৌহার্দ্যের বাতাবরণে। বিভাসবাবু কিছু প্রশ্ন তোলেন। সেই প্রশ্নেরও জবাব দেওয়ার চেষ্টা করেছেন শমীক। বিজেপি অবাঙালিদের দল, এই ধারণাও এই আলোচনা থেকে উঠে এলে শমীক শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে জবাব দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি কী কী প্রশ্ন তুলেছেন, তা অবশ্য গোপনই রাখতে চেয়েছেন বিভাস।

পরে লেখক আবুল বাশারের বাড়িতে যান শমীক। বাশার আবার শমীকের ঘনিষ্ঠ। বাশার জানান, ওর সঙ্গে বহু বিষয় নিয়ে কথা হয়। ওকে বলেছি প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন-ভিন্ন মত মানুষকে আতঙ্কে ফেলেছে। শমীক জানান, বোঝাচ্ছি। আমার বোঝানোর পালা চলবে।

প্রশ্ন, তাতে কি হাওয়া বদল হবে?

আরও পড়ুন-পাথরপ্রতিমায় ব্যস্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...