Saturday, April 11, 2026

‘অ্যাম্বুল্যান্স আটকেছি, আবার আটকাবো’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

Date:

Share post:

 

অ্যাম্বুল্যান্স আটকিয়েও বেপরোয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সভা চলার সময় অ্যাম্বুল্যান্সকে রাস্তা না ছেড়ে বিতর্কে ডুবেছেন দিলীপ ঘোষ। সেই ভিডিও ভাইরাল হয়েছে৷ উঠেছে সমালোচনার ঝড়। তবুও নিজের অবস্থানে অনড় এই সাংসদ। তিনি দাবি করেছেন, “সভা বানচাল করতেই এসব করা হয়েছে। ‘অ্যাম্বুল্যান্স আটকেছি, আবার আটকাবো”৷
CAA-র সমর্থনে সোমবার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের সামনে এক সভা করেন দিলীপ ঘোষ। তখন একটি অ্যাম্বুল্যান্স সভাস্থলের কাছাকাছি আসে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই অ্যাম্বুল্যান্সে রোগী ছিলেন। সভার জেরে এলাকায় তীব্র যানজট হওয়ায় রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার সুযোগ পাচ্ছিল না। ঘটনাটি নজরে আসে দিলীপ ঘোষের। তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’ বিজেপি রাজ্য সভাপতির এহেন অমানবিক আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বোঝালেন এই সমালোচনায় তাঁর কিছুই যায় আসে না । দিলীপ ঘোষের সাফাই, “এ রাজ্যে অ্যাম্বুল্যান্সে করে নেশার দ্রব্য পাচার করা হয়। সভা বানচাল করতে ওই এলাকায় ফাঁকা অ্যাম্বুল্যান্সটি পাঠানো হয়েছিল।”

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...