Thursday, February 12, 2026

হামলার কথা আগেই জানিয়েছিল ইরান, বলল ইরাক

Date:

Share post:

ইরাককে জানিয়েই মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মৌখিকভাবে জানানো হলেও তা সর্বোচ্চ পর্যায়ে সরকারিভাবেই হয়েছে বলে স্বীকার করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আবদুল মাহদির মুখপাত্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনায় স্পষ্ট যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রচ্ছন্ন সমর্থন রয়েছে ইরাকের। প্রসঙ্গত, ইরানের অন্যতম প্রভাবশালী নেতা কাসিম সুলেইমানিকে বাগদাদের মাটিতে মার্কিন সেনারা হত্যা করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ইরাক। ইরাকের সংসদ প্রস্তাব পাশ করে বলে, মার্কিন সেনাদের ইরাক থেকে সরতে হবে। যদিও তাতে আমল দেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ইরাক জানাল, তাদের সঙ্গে কথা বলেই মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুঁড়েছে ইরান।

spot_img

Related articles

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...

ধর্মঘটের দিন রাজ্য সচল রাখতে কড়া নবান্ন, গরহাজির হলে কাটা যাবে বেতন ও কর্মদিবস

বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের মোকাবিলায় কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। আগামীকাল, বৃহস্পতিবার...

নামিবিয়া ম্যাচের আগে ফের চোটের ধাক্কা, জানুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

বৃহস্পতিবার  সন্ধ্যায় মুম্বইয়ের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের(T20 World cup) দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া(Team India)। প্রতিপক্ষ নামিবিয়া(Namibia)।...