Sunday, June 14, 2026

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

Date:

Share post:

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয় একাধিক পরীক্ষায় প্রমাণিত। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রাজ্য সরকার নতুন একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করল। কম্পিউটারে দক্ষতা (computer learning) বৃদ্ধি ও ইংরাজির প্রয়োগমূলক (English shorthand) প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে বলে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দফতর সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ২৫০ জন প্রার্থীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণে ইংরেজি শর্টহ্যান্ড (English shorthand), টাইপিং (typing) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (computer application) শেখানো হবে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে, যাতে বিভিন্ন জেলার প্রার্থীরাও অংশ নিতে পারেন। প্রতিটি ব্যাচে সর্বাধিক ২৫ জন প্রশিক্ষণার্থী থাকবেন, যাতে প্রত্যেকের উপর আলাদা করে নজর দেওয়া যায়।

ছয় মাসের এই কোর্সে সপ্তাহে তিন দিন করে প্রতিদিন তিন ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে। নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতিদিন পরীক্ষা এবং প্রতি মাসে মক পরীক্ষা (mock test) নেওয়া হবে, যাতে প্রশিক্ষণরতদের অগ্রগতি মূল্যায়ন করা যায়। পাশাপাশি সাক্ষাৎকার ও পেশাগত পরিবেশের জন্য প্রস্তুত করতে অনুপ্রেরণামূলক ও ব্যক্তিত্ব বিকাশের কর্মশালারও (workshop) আয়োজন করা হবে। এই কর্মসূচিতে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে কোনও প্রশিক্ষণ ফি নেওয়া হবে না (no fees), এমনটাও জানানো হয়েছে।

আরও পড়ুন : সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

সরকারি কর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণের মান বজায় রাখতে ডব্লিউবিএমডিএফসি বা তাদের অনুমোদিত প্রতিনিধিরা নিয়মিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং প্রশিক্ষণার্থীদের অগ্রগতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...