দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। ঘটনার পর বোটিং পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে শনিবার সকালে দিঘায় পৌঁছন বাপন। পুরনো দিঘার একটি হোটেলে ওঠার পর বেলা এগারোটা নাগাদ চার বন্ধু মিলে সমুদ্রে বোটিং করতে যান। সি হক ঘোলা ঘাট থেকে একটি ব্যানানা বোটে চড়েন তাঁরা। অভিযোগ, বোটিং শেষে পাড়ে ফেরার সময় বোট থেকে নামতে গিয়ে পিছন দিক থেকে আসা একটি স্পিডবোটের ধাক্কায় গুরুতর জখম হন বাপন।
স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। ইতিমধ্যে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ বোট পরিচালনাকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্তও শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সমুদ্রে চলাচলকারী একাধিক বোটের অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। অতীতেও বোটিং সংক্রান্ত একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফের এক পর্যটকের মৃত্যুর পর দিঘার জলক্রীড়া ও বোটিং পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন - জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর
15h ago

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা
16h ago

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল
16h ago

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago

চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
17h ago







