Saturday, April 4, 2026

গাড়িতে সাবা করিম, স্টিয়ারিংয়ে ফিদেল… কী হল জানেন?

Date:

Share post:

সামনের গাড়িটি কিছুতেই সাইড দিচ্ছিল না তার গাড়িকে। বারবার হর্ন দিয়েও কোনও কাজ হয়নি। শেষে গাড়িটিকে টপকাতে থার্ড লেন ধরে অ্যাক্সিলেটর ছোটালেন যুবক। গাড়িটিকে টপকানোর আগেই সামনে এসে পড়লেন এক মহিলা। রাস্তা পার হচ্ছিলেন। চেষ্টা করেও লাভ হয়নি। সোজা ধাক্কা তাঁকে। ছিটকে পড়লেন তিনি। সোজা হাসপাতালে। চলছে যমে মানুষে লড়াই। আটক গাড়ির ড্রাইভার।

কিন্তু রোজ তো এমন ঘটনা কতো ঘটে। তাহলে কেন আলোচনায়। আসলে গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা যুবকটি আর কেউ নন ভারতের প্রাক্তন ক্রিকেটারের পুত্র। যুবকের নাম ফিদেল। বাবা সাবা করিম। দেশের প্রাক্তন উইকেট কিপার, প্রাক্তন জাতীয় নির্বাচক। ঘটনা মুম্বইয়ের কেম্পেস কর্নারের কাছে। গাড়িতে সওয়ার ছিলেন সাবা নিজেও। ছেলেকে আটক করলেও সাবাকে করা হয়নি। মহিলার জ্ঞান ফেরার পর বয়ান পাওয়া গেলেই মিলতে পারে আসল তথ্য।

আরও পড়ুন-এক নজরে মহানগরে ধর্মঘটের হাল হকিকৎ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...