Thursday, June 18, 2026

‘’JNU-কে শত্রু বানিয়ে সরকার নির্বোধের কাজ করেছে”, কানহাইয়া-র কটাক্ষ

Date:

Share post:

JNU-হামলার প্রেক্ষিতে এবার সরব হলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার৷ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের এক বৈঠকে মিলিত হয়ে কানহাইয়া বলেছেন, “আমরা সংবিধান রক্ষা করতে চাই। আর যদি কেউ জাতীয়তাবিরোধী হয়ে থাকে, তাহলে সে হল কেন্দ্রীয় সরকার, যারা সংবিধানকেই ধ্বংস করতে চাইছে।”
কানহাইয়া বলেছেন, “JNU এমন ইস্যুর বিরুদ্ধেও বারবার কথা বলেছে, যা প্রকাশ্যেও আসেনি। সরকার বড় ভুল করেছে, বুদ্ধিহীনের কাজ করেছে। তারা জেনেবুঝে এমন এক শত্রু বেছেছে যারা বুদ্ধিমান ও মেধাবী”৷
তিনি বলেন, ‘‘JNU-এর প্রতি ঘৃণা শুধুমাত্র কোনও বিশ্ববিদ্যালয় বা আদর্শের প্রতি ঘৃণা নয়। এই ঘৃণা আসলে দেশ কেমন হওয়া উচিত সেই চিন্তার প্রতি৷ JNU-এর ৪০ শতাংশ পড়ুয়াই আদিবাসী বা দরিদ্র পরিবারের। সরকার. ভেবে দেখুক কাদের শত্রু বানাচ্ছে৷”

JNU-র এই প্রাক্তনী বলেন, “আমাকে ‘’টুকরে টুকরে গ্যাং’-এর নেতা বলা হয় বলে আমি গর্বিত। JNU-তে যে থাকবেন, তাঁকেই তো বামপন্থী বলা হয়।”
প্রসঙ্গত, দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি প্রতিপক্ষকে আক্রমণ করার সময় বাম ও বাম সমর্থিত দলগুলিকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলে ডাকে।

রবিবার সন্ধ্যায় JNU-তে মুখোশধারীর দল হাম‌লা চালায় পড়ুয়া ও অধ্যাপকদের উপর। লোহার রড, লাঠি নিয়ে তারা চড়াও হয়। প্রায় ৩ ঘণ্টা তারা তাণ্ডব চালায়। ঘটনায় আহত হন ৩৪ জন। FIR দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন-অমর্ত্যর সাফ কথা, এখনই সুপ্রিম কোর্টের উচিত সিএএ বাতিল করা

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...