Saturday, April 4, 2026

এটাই রাজ্যের কর্মসংস্কৃতি, ধর্মঘট ব্যর্থ করে জমজমাট নবান্ন

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ঘোষণা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের কর্মসংস্কৃতি। অর্থাৎ, কথায় কথায় বনধ-ধর্মঘট নয়, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি কড়া নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর। সেই বিরোধী দলগুলি বনধ কিংবা ধর্মঘট পালন করলেই, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য প্রশাসন।

ফলে তৃণমূল সরকারের আমলে সব বনধ এই রাজ্যে বিফল হয়েছে। কারণ সরকারের পক্ষ থেকে সার্কুলেশন জারি করে জানানো হয়, বিশেষ কয়েকটি কারণ ছাড়া বনধের দিন কেউ অফিসে না এলে তাঁর বেতন কাটা যাবে শুধু তাই নয়, শোকজ করা হবে। এমনকি সার্ভিস বুকে দাগও পড়তে পারে।

বুধবারও বাম-সহ অন্যান্য দলগুলির সারা ভারত ধর্মঘটে কোনও প্রভাবই পরল না রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। অন্যান্য কাজের দিনের মতো এদিনও সকাল থেকেই কাজ শুরু হয়েছে নবান্নের বিভিন্ন দপ্তরে। কর্মীরাও সময়মতো দপ্তর এসেছেন এবং কাজে যোগ দিয়েছেন।

এক্ষেত্রে বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রী এই ধর্মঘটের ইস্যুগুলোকে সমর্থন করলেও, রাজ্যের প্রশাসনিক তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কর্মসংস্কৃতির সঙ্গে কোনও আপস নয়, তাই এ রাজ্যেও বনধের সংস্কৃতিও আর নয়। এদিন নবান্নের চিত্রটা যেন সেটাই জানান দিচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...