Tuesday, April 7, 2026

স্বস্তিতে শাসকদল, ভাটপাড়ার আস্থাভোটে সিলমোহর হাইকোর্টের

Date:

Share post:

ভাটপাড়ায় পুরসভা পরিচালনায় সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার, মুখবন্ধ খামে আস্থাভোটের রিপোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দেন জেলাশাসক। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রিপোর্ট দেখেই আস্থাভোটের সিদ্ধান্তে শিলমোহর দিল হাইকোর্ট। এবার চেয়ারম্যান নির্বাচনে কোনও বাধা নেই। তবে কিছু প্রশ্ন মামলাটি এখনও বিচারাধীন রেখেছে ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মঙ্গলবার ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট হয়। আগের দিনের মতোই সেই ভোটে ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে শাসকদল। দুই সপ্তাহ পরে ডিভিশন বেঞ্চে ফের মামলার শুনানি হবে।

আরও পড়ুন-বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য, জানালেন মমতা

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...