Thursday, March 19, 2026

সুচরিতার পর জয়তী, বিস্ফোরণ জেএনইউ নিয়ে

Date:

Share post:

সেদিন কী ঘটেছিল? সুচরিতা সেনের পর এবার মুখ খুললেন জেনইউর বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষ। স্পষ্ট আর দ্ব্যর্থহীন ভাষায় জানালেন…

১. আবহাওয়া যেরকম তৈরি হয়েছিল, তাতে মনে হচ্ছিল, কিছু একটা হতে পারে। কিন্তু এই ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবিনি।

২. এটা একেবারে তৈরি করা চিত্রনাট্য। আমি দেখেছি ফ্যাকাল্টি মেম্বাররা বাইরের লোকজনকে ঢোকাচ্ছে, সঙ্গে লাঠি, রড। কিন্তু আমি ভাবতে পারিনি ওরা আক্রমণ করবে এমন কিছু মানুষজনকে, যাঁরা শান্তিতে ধরণা চালাচ্ছিল। এমনকী বিশ্ববিদ্যালয়ে শান্তি বজায় রাখার জন্য বৈঠকও ডেকেছিল।

৩. এটা শুধু জেএনইউর উপর আক্রমণ নয়, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা। আসলে সকলের জন্য শিক্ষার মন্ত্রটাকেই এরা পাল্টে দিতে চাইছে। এতটাই ফিজ বৃদ্ধি করেছে, যে অর্ধেক পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। কারণ, এদের অনেকেই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে তাই নয়, অনেকেই তাদের পরিবারের প্রথম প্রজন্ম, যারা উচ্চশিক্ষায় এসেছে।

৪. কেন জেএনইউ সকলের থেকে আলাদা? কারণ আমরা সব সময় সংরক্ষণ কোটা পূর্ণ করেছি। এটাই তো জনশিক্ষা হওয়া উচিত। যার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে এতো সাহায্য আসে।

৫. সরকার অর্থনৈতিক মন্দা সামাল দিতে পারছে না। নতুন চাকরি নেই। বেকারত্ব এই সময়ে রেকর্ড জায়গায় পৌঁছেছে। বিনিয়োগ নেই। জিনিসের দাম বাড়ছে। সরকার যাঁতাকলে আটকে গিয়েছে। আর তাই আমাদের ‘টুকরে গ্যাং’, ‘আরবান নকশাল’ বা ‘দেশবিরোধী’ লেভেল লাগাচ্ছে।

৬. এখান থেকে চোখ সরাতেই অযথা কিছু আইন আনছে। এনআরসি, সিএএ নিয়ে আসছে। কিন্তু উদ্বাস্তু মোটেই দেশের সমস্যা নয়, সমস্যা বেকারত্ব। সেখানে ব্যর্থ হয়েই মুসলিম, বামপন্থীদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে।

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...