Wednesday, June 24, 2026

প্রসঙ্গ CAA: এই আইনকে সাংবিধানিক ঘোষণা আদালতের কাজ নয়, জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেন্দ্রের নয়া সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে এখন উত্তাল গোটা দেশ। বিক্ষোভ-প্রতিবাদ-ধর্মঘট-হিংসার ঘটনা চলছে। প্রাণহানিও ঘটেছে। রাজনৈতিক-অরাজনৈতিক দলগুলির মতো প্রতিদিন পথে নামছে ছাত্র সমাজ। যা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। এই কঠিন সময়ে দেশ কঠিন সময়ে তিনি দেশবাসীকে শান্তি বজার রাখার আবেদন করেছেন।

CAA নিয়ে সাংবিধানিক ঘোষণার আবেদন জানিয়ে একটি পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি বোবদে ছাড়াও রয়েছেন বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি সূর্য কান্ত। এই মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, আদালতের কাজ হল আইনের বৈধতা যাচাই করা। তাকে সাংবিধানিক ঘোষণা করা নয়।

পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, হিংসা বন্ধ হলে তারপরই নাগরিকত্ব আইন নিয়ে পরবর্তী শুনানি হবে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...