Wednesday, June 17, 2026

প্রাক্তন ডিজির বই, অনেকটা জুড়ে থাকছেন জ্যোতি বসু

Date:

Share post:

এবারের বইমেলায় চমক রাজ্যের প্রাক্তন ডিজির লেখা বই। যে বইতে অনেকটাই জুড়ে থাকছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

তিনি শুধু রাজ্যের প্রাক্তন ডিজি নন, জ্যোতি বসু ক্ষমতায় থাকাকালীন মহাকরণের অলিন্দে তিনি ছিলেন অন্যতম ক্ষমতাসীন পুলিশ অফিসার। অবসরের পর লিখছেন বই “ফ্রম লর্ড সিনহা রোড টু নর্থ ব্লক”। দাশগুপ্ত প্রকাশনীর বই। লেখক নপরাজিত মুখোপাধ্যায়।

সেই বইয়ের অন্যতম আকর্ষণ অবশ্যই জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার সেই দিনগুলি। যখন তিনি ছিলেন জ্যোতিবাবুর ছায়াসঙ্গী। কী থাকছে সেই অধ্যায়ে? প্রাক্তন ডিজি তাঁকে “গ্রেট স্টেটসম্যান” আখ্যা দিয়েছেন। কম কথা বলতেন। মনে হতো তাঁর উপস্থিতি তিনি উপেক্ষা করছেন। কিন্তু দিনের শেষে তিনি খেয়েছেন কিনা ঠিক খবর নিতেন। সে সময়ে দিল্লির বঙ্গভবনে বিরোধী নেতাদের আনাগোনা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য চাপাচাপি, নেতা হিসাবে তাঁর সর্বজনগ্রাহ্যতা তাঁকে অবাক করেছে। আবার পার্টি ছাড়া তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না, এই কথা বলে বুঝিয়ে দিয়েছেন, তিনি আসলে “পার্টির হার্ড কোর সোলজার।” অভিব্যক্তিহীন জ্যোতিবাবুকে যে বোঝা বেশ মুশকিল ছিল, সে কথাও অকপটে তুলে এনেছেন। ফরাক্কা চুক্তির সময়ে এক সপ্তাহের ঢাকা সফরেরও সঙ্গী ছিলেন। সেই সব স্মৃতিচারণে এই বই যে আকর্ষণীয় হবে আমলা ও রাজনৈতিক মহলে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...