Thursday, June 11, 2026

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের থেকে একটা পরিবর্তন করলেন অস্কার। আন্তনের জায়গায় এলেন ইউসেফ। বাকি দল অপরিবর্তিত থাকল। শুরু থেকেই আক্রমণ করার জন্য ৪-৩-৩ ছকে দল নামাম অস্কার। ৬ মিনিটে মিগুয়েলের বাইসাইকেল কিক সন্দীপ মণ্ডি বাঁচালেন। ১৪ মিনিটে ডেভিডের পাস থেকে গোল করলেন আলফ্রেড। গিলের কিছুই করার ছিল না। ২৩ মিনিটে রশিদ সহজ সুযোগ নষ্ট করলেন। ২৪ মিনিটে আলফ্রেডের দুরন্ত শট রুখে দিলেন গিল। প্রেসিং ফুটবল খেলতে শুরু করে কাশী ।সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারল না ইউসেফ রশিদ। হাফ টাইমের আগেই রাকিবের জায়গায় ডেভিডকে নামিয়ে দিলেও গোল এল না। ফলে এক গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে অস্কারের দল।

তবে দ্বিতীযার্ধের শুরুতেই গোল শোধ করে ইস্টবেঙ্গল। আনোয়ারের পাস থেকে গোল করলেন ইউসেফ। তবে কাশীর গোলকিপার ক্ষমাহীন ভুল করলেন। গোল দেওয়ার পরই চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। দুটি পরিবর্তন করেন অস্কার, বিষ্ণুর জায়গায় নন্দকে , জয়ের জায়গায় নুঙ্গা নামালেন। কিশোর ভারতী স্টেডিয়ামে দর্শকাশন বেশি না হওয়ায় ইস্টবেঙ্গল মাঠেও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সমর্থকদের ম্যাচ দেখার ব্যবস্থা করা হয় ।৭২ মিনিটে বিপিনের পাস থেকে দুরন্ত ফিনিস করলেন রশিদ। সেই সঙ্গে লিগ খেতাব ও নিশ্চিত করলেন। গোল করে গ্যালারির দিকে ছুটে গেলেন, সমর্থকদের চোখে মুখে ছিল শাপমুক্তির আনন্দ। মোহনবাগান জিতলেও গোল পার্থক্য এ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...