Saturday, April 4, 2026

নির্ভয়া-অপরাধীদের অঙ্গদানের অনুরোধ জানাতে চায় এক স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

আদালতে বেনজির আবেদন৷

RACO নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার
প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানিয়েছেন, তিনি নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় চার সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলতে চান৷ ওই 4 সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান রাহুল শর্মা।

নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত 4 জনের সঙ্গে একবার সাক্ষাতের পাশাপাশি তাদের অঙ্গদানের আবেদন জানাতে চেয়ে পেশ করা আর্জির শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও শুনানি হবে শুক্রবার, এমনই জানায় দিল্লি আদালত। RACO-র প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানান, তিনি 4 সাজাপ্রাপ্ত দোষীর সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান। শর্মার যুক্তি, অঙ্গদান করতে ওই 4 জন রাজি হলে কিছু মুমূর্ষু মানুষ যেমন জীবন ফিরে পাবেন তেমনই সাজাপ্রাপ্তদের পরিবার একটু হলেও সান্ত্বনা পাবেন এই ভেবে, ঘৃণ্যতম অপরাধের পরেও শেষ মুহূর্তে তারা ভালো কিছু কাজ করে গিয়েছে।

প্রসঙ্গত, গত 7 জানুয়ারি নির্ভয়া কাণ্ডে দিল্লি কোর্ট ফাঁসির সাজা শোনায় চার অপরাধী, বিনয়, পবন, মুকেশ আর অক্ষয় সিংকে। আদালত বলেছিলো, আগামী 22 জানুয়ারি সকাল 7টায় তিহার জেলে তাদের ফাঁসি হবে। এরপরেই ওই NGO-র তরফে আইনজীবী ঋষি কাপুর, শিবম শর্মা এবং অঙ্কুর গোগিয়া আদালতের কাছে আবেদন জানান, মনোবিদ, আধ্যাত্মিক গুরু ও আইনজীবীদের নিয়ে ওই 4 জনের সঙ্গে দেখা করতে চান তাঁরা। বোঝাতে চান, কী ভীষণ ভয়ঙ্কর অপরাধ করেছে তারা। পাশাপাশি, অঙ্গদানের মত মহৎ কাজেও সামিল করতে চান তাদের। NGO-র দাবি, এই প্রস্তাবে রাজি হয়েছে 4 সাজাপ্রাপ্ত। তাদের পরিবারের সদস্যদের কথা ভেবেই রাজি হয়েছে তারা। এতে কিছুটা হলেও অপরাধের ভার লাঘব হবে। NGO- র যুক্তি, এই অপরাধীদের অঙ্গদান সমাজে নজিরবিহীন উদাহরণ তৈরি করবে।

এদিকে 4 সাজাপ্রাপ্তের মধ্যে 2জন, বৃহস্পতিবার আদালতে “কিউরেটিভ- পিটিশন” দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে৷ এই আবেদনের শুনানির দিন এখনও ধার্য হয়নি৷

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...