Tuesday, June 16, 2026

সকালে এসেই শ্রমিকরা দেখলেন কারখানায় লক আউট নোটিশ!

Date:

Share post:

শহরের পরিচিত বিস্কুট কারখানা লক আউট। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল বারাকপুর শিল্পাঞ্চলের রাজা বিস্কুট কারখানা। শুক্রবার লক আউটের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে কারখানায়। ফলে কাজ হারালেন প্রায় দু’হাজার শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার ন্যায্য পাওনা চাইতে গেলে কর্তৃপক্ষ দুই কর্মীকে বরখাস্ত করে। প্রতিবাদে সব শ্রমিক মিলে এর প্রতিবাদ জানান। দাবি জানান, প্রত্যকের বকেয়া দিতে হবে। আজ, শুক্রবার সকালের শিফটে কর্মীরা কাজে যোগ দিতে এলে দেখেন, কারখানার গেটে ঝুলছে লক আউটের নোটিশ। অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। অথৈ জলে পড়েন তাঁরা। বারাকপুর শিল্পাঞ্চল এমনিতে ধুঁকছে। একের পর এক জুটমিল বন্ধ হয়েছে প্রায় নিয়মিতভাবে। সেইসঙ্গে জুড়ল এই কারখানা। শ্রমিকরা লেবার কমিশনে যাবেন বলে জানান। দেখার বিষয় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার এই ঘটনায় হস্তক্ষেপ করে কিনা।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...