দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তৃণমূল কর্মীদের মারধর ও ডিম ছোড়ার প্রতিবাদ করে সৌগত মনে করিয়ে দেন, বাংলায় শাসকদল হিসেবে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিজেপিরই।
Sponsored

বাংলায় নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ মে। আর তার পর থেকে নিশানায় প্রাক্তন শাসকদল। কখন তৃণমূল কর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুর, কখনও নেতাদের মারধর, ডিম ছুড়ে আক্রমণ। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সৌগত রায়, সব্যসাচী দত্ত থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর- সবাইকে ডিম ছোড়া করা হচ্ছে। আর সেটা হচ্ছে পুলিশের সামনেই। সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি কালীঘাটে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যের মুখোমুখি হতেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক যুবক। 
Sponsored

এই সব বিষয় নিয়ে এদিন শাহকে (Amit Shah) চিঠি লেখেন সৌগত (Sougata Ray)। তিনি নিজেও এই ডিম-আক্রমণের শিকার হয়েছেন। চিঠিতে প্রথমেই মাও দমন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান তৃণমূল সাংসদ। এরপরই জেলায় জেলায় দলীয় কার্যালয়ে হামলা থেকে রাজ্যজুড়ে ডিম ছোড়ার ইস্যু নিয়ে সরব সৌগত। তিনি লেখেন, “বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদেরই।” এখন এই চিঠির কী জবাব শাহ দেন সেটাই দেখার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
