Tuesday, April 7, 2026

নৈহাটি বিস্ফোরণ কাণ্ডের দায় কার? প্রশাসনকে প্রশ্ন রাজ্যপালের

Date:

Share post:

নৈহাটি বিস্ফোরণ কাণ্ড নিয়ে এবার রাজ্যে প্রশাসনের সমালোচনায় রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কীভাবে অবৈধ কারখানাগুলি এতদিন চলছিল। বিনা লাইসেন্সে যে কারখানা চলছিল তার মালিকের বিরুদ্ধে প্রশাসন কি কোনও ব্যবস্থা নিয়েছে? এর দায় কার?

এরপরই রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছে জগদীপ ধনকড়ের আর্জি, সঠিক ব্যবস্থা নিন। আর না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে জানান রাজ্যপাল।

তবে রাজ্যপাল এদিন নৈহাটি বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবিতে সরব হননি। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুকৌশলে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন জগদীপ ধনকড়। তিনি বলেন, “এই রাজ্যের শিক্ষা, সংস্কৃৃতিতে একটা ঐতিহ্য রয়েছে। আমি আশা করব তা আমরা সবাই মিলে বজায় রাখতে পারব। রাজ্যের শান্তি বজায় রাখতে সবাই মিলে চেষ্টা করতে হবে।”

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...